প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৪ ধারা জারির কারণে গতকাল শনিবার ঝালকাঠি জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়নি। প্রতিবাদে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি সমাবেশ করে। এতে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা শাহজাহান ওমর বক্তব্য দেন।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিকে সফল করতে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান ওমর ও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ করেই জেলা বিএনপির আহ্বায়ক দাবিদার টি আহম্মেদের নেতৃত্বে বিএনপির অপর পক্ষ একই স্থানে অফিস উদ্বোধনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ আহ্বান করে।