বিএনপির নালিশি আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, নেতা-কর্মীদের মারধর এবং চুরি ও লুটতরাজের অভিযোগে পুলিশের বিরুদ্ধে করা নালিশি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন। মহানগর হাকিম হারুন-অর-রশীদ মামলা করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তা খারিজ করে দেন। আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি । তাই ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুসারে নালিশি মামলাটি খারিজ করা হলো।