বিএনপির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলাপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেফায়েত উল্লাহকে (৪২) আটক করেছে পুলিশ। এদিকে ফেনীর দাগনভূঞায় যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কেফায়েত উল্লাহকে (৪২) খিলপাড়া বাজার এলাকা থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ খিলপাড়া বাজারের পাশ থেকে কেফায়েত উল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে বিএনপির নেতা কেফায়েতকে আটকের কথা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল। প্রথম আলোকে তিনি বলেন, খিলপাড়া বাজারে কিছুদিন আগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে কেফায়েত উল্লাহ সম্পৃক্ত ছিলেন বলে তথ্য রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে ফেনীর দাগনভূঞায় আবদুল আউয়াল ওরফে মিয়া (৩৫) নামে যুবদলের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের আলাইয়ারপুর (কোয়াইল্লার টেক) গ্রাম থেকে আবদুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন থেকে খুঁজছিল।