বিএনপির নেতা আসলাম চৌধুরী জামিনেমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ছয় মাসের জামিন পেয়েছেন।

৯ জুন হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের যৌথ বেঞ্চে জামিন আবেদন করলে আদালত ছয় মাসের জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট থেকে জামিননামা গত বুধবার বিকেলে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি জেল থেকে মুক্তি পান।

জেল গেটে আসলাম চৌধুরী বলেন, এ সরকারের দমন-নিপীড়ন ও পুলিশের মিথ্যা মামলা রুখতে হবে। সম্প্রতি ফৌজদারহাট এলাকায় হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আসলাম চৌধুরীকে হুকুমের আসামি করে একটি দ্রুত আইনে মামলা করে সীতাকুণ্ড থানার পুলিশ। ওই মামলায় তিনি ৬ জুন আদালতে হাজির হলে তাঁকে জেলে পাঠানো হয়।