বিএনপির নেতা আহসানউল্লাহসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আহসানউল্লাহ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনে তাঁর ব্যবসায়িক কার্যালয় থেকে তাঁকে ও বিএনপি কর্মী আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আহসানউল্লাহর বিরুদ্ধে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা ছিল। ওই মামলায় আহসানউল্লাহ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আহসানউল্লাহ ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, ২৫ অক্টোবর সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি।