বিএনপির নেতা ওসমান গণিকে আটকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি ওসমান গণি শাহজাহানকে পুলিশ হঠাৎ আটক করেছে বলে নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থী আব্দুস সালাম। আজ বুধবার দুপুরে তিনি এ অভিযোগ করেন।

আব্দুস সালাম আজ দলবলসহ নির্বাচন কমিশনে নানা অভিযোগ জানাতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ওসমান গণি। নির্বাচন কমিশন কার্যালয়ে থেকে বেরিয়ে তাঁকে আগারগাঁওয়ে নামিয়ে দেন আব্দুস সালাম। কিছুক্ষণ পর জানতে পারেন, পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে। ঘটনাটি আবার দ্রুত তিনি নির্বাচন কমিশনকে জানানোর জন্য আগারগাঁও আসেন।

আবদুস সালাম অভিযোগ করেন, থানা বিএনপির সভাপতি ওসমান গণিকে পুলিশ ধরে নিয়ে গেছে।