বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ২৭-২৯ অক্টোবরের হরতালে সহিংসতার ঘটনায় বরগুনা ও দিনাজপুরে বেশ কয়েকটি মামলা করা হয়েছে।
বরগুনা: সোমবার হরতাল চলাকালে জেলার আমতলী, তালতলী, বগী, পাথরঘাটা, কাকচিড়া ও মোকামিয়ায় হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষে উভয় পক্ষের ৩৯ জন নেতা-কর্মী আহত হন। এ সময় আমতলী, তালতলীসহ জেলার বিভিন্ন স্থানে ২১টি মোটরসাইকেল ও একটি নছিমনে অগ্নিসংযোগ করেন হরতালকারীরা।
রোববার বামনার খোলপটুয়া এলাকায় শিবিরের কর্মীরা বেধড়ক পিটিয়ে এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে গুরুতর আহত
করেন। এসব ঘটনায় জেলার আমতলী, পাথরঘাটা ও
বামনা থানায় পাঁচটি মামলা করে পুলিশ।
দিনাজপুর: মঙ্গলবার বিরল উপজেলায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গতকাল বুধবার মামলা করেন।