ঢাকায় বিভাগীয় মহাসমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সরকার ও ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, ১৯ মে মহাসমাবেশ সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পুলিশ নানা কৌশলের আশ্রয় নিচ্ছে।গতকাল রোববার সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও মহাসমাবেশ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান।নজরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ সম্পন্ন করতে চাই। আশা করব সরকার ও আওয়ামী লীগ এতে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। তার পরও যদি বাধা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়, তাহলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।বিএনপির নেতা-কর্মীদের বাসায় পুলিশ পাঠিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সমাবেশে বিঘ্ন সৃষ্টি করতে পুরোনো কৌশল হিসেবে তারা এ কাজ করছে। আমরা আশা করব সরকার এ ধরনের নোংরা কাজ থেকে বিরত থাকবে।’মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতা-কর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য চারটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো রাজধানী সুপার মাকের্ট, টঙ্গী সুপার মার্কেট, শিশু পার্ক-মৎস্য ভবন সড়ক ও বাবুবাজার।সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।