বিএনপির নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর আইনজীবী আলী আশরাফ জানান, গত ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে বোয়ালিয়া থানায় পাঁচটি মামলায় শফিকুল হককে আসামি করা হয়। এসব মামলার মধ্যে দুটিতে তিনি জামিন পান। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ওই দুই মামলাসহ পাঁচটি মামলায় গতকাল রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে দুটি মামলার জামিন বহাল রাখলেও বাকি তিনটির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান আদালত।