বিএনপির নেতা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নির্দেশে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে নাশকতার দুই মামলায় জামিন চাইলে আদালত একটির জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাশকতার দুটি মামলায় সম্প্রতি নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা বলেন, ইজিবাইকে অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেও পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।