বিএনপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ঘুড়কা ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যানের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিরাজগঞ্জে ট্রেন পোড়ানো মামলাসহ ছয়টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।