প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ছুট্টুকে (৬৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ফেনী শহরের ট্রাংক রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের জাফর আহম্মদ নামের এক ব্যক্তির করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, এই মামলা ছাড়া ওবায়দুল হকের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিএনপির নেতা ওবায়দুল হক জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। ফেনী অফিস|