বিএনপির নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগর বিএনপি ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় শহরের টানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময় বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী সোয়াত হোসেন ওরফে বান্টির বাড়ি থেকে গুলিভর্তি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ছিনতাই হওয়া শতাধিক মুঠোফোনের সেট ও শতাধিক ইয়াবা বড়ি জব্দ করেছে র্যাব।