বিএনপির নেতা নুরুল ইসলাম রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নুরুল ইসলামকে গতকাল সোমবার এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশ গতকাল দুপুরে নুরুল ইসলামকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। অন্যদিকে, নুরুলের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। হাকিম নিতাই চন্দ্র সাহা জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।নুরুল ইসলাম নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। ওই দিন তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত ২৩ জন গ্রেপ্তার হলো। এঁদের মধ্যে এজাহারভুক্ত ১৩ জন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ১০ জন। তাঁদের মধ্যে আটজন বিভিন্ন মেয়াদের রিমান্ডে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন।