প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।
আবদুল্লাহ আল নোমান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে পথসভার মাধ্যমে সীতাকুণ্ড পৌর সদরে দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে গণসংযোগ শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মো. সালাউদ্দীন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল আলম জহুর ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুন নাহার চৌধুরী ওরফে নেলী।