বিএনপির নেতা নোমানের মুক্তির দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মুক্তি দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল রোববার নোমানের একান্ত সচিব নুরুল আজমের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কারাবন্দী বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের শারীরিক অবস্থা ভালো নয়। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এ ছাড়া আবদুল্লাহ আল নোমানের বড় বোন কামরুন্নাহার বেগম দুই দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই সংবাদ পেয়ে কারাবন্দী নোমান মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বিবৃতিতে অবিলম্বে নোমানের মুক্তি দাবি করেন তাঁর স্ত্রী তাসমিন আরা নোমান, ছেলে সাঈদ আল নোমান ও মেয়ে তাজিন নোমান।