বিএনপির নেতা মাহবুবউদ্দিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ আর নেই। তিনি গতকাল শনিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে রাজধানীর
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়সহয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গতকাল রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
খন্দকার মাহবুবউদ্দিন এর আগে বিভিন্ন সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আইন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বার কাউন্সিলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।