বিএনপির নেতা মিনু হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুকে গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গত ১৩ জুলাই থেকে তিনি রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে দাঁতের চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে এই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে দাঁতের চিকিৎসার জন্য দেওয়া ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।