প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক প্রত্যাখ্যানের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি ও শিল্পপতি শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। মহানগর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী প্রথম আলোকে জানান, ইসলামী ব্যাংক নগরের আন্দরকিল্লা শাখা থেকে ছয় কোটি ৫৭ লাখ ৬৭ হাজার টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে চেক দেন শামসুল আলম। কিন্তু চেক প্রত্যাখ্যান হওয়ায় ওই ব্যাংকের কর্মকর্তা সালাউদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় শামসুল আলম পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগ গঠন করে আগামী ১৭ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।