বিএনপির নেতা সৈয়দ সাদাত আহমেদের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক দিন পরও ব্যবসায়ী ও বিএনপির নেতা সৈয়দ সাদাত আহমেদের খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলা করেছেন তাঁর স্ত্রী।

সৈয়দ সাদাত আহমেদ এ বি এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সাবেক সেনা কর্মকর্তার ছেলে সৈয়দ সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। ঘনিষ্ঠজনেরা বলেছেন, তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। গত মঙ্গলবার বিকেলে বনানী উড়ালসড়কের নিচ থেকে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে দাবি করেন, সৈয়দ সাদাত আহমেদকে গুম করা হয়েছে। তিনি বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজা করে প্রাণবিনাশী বিরোধী দলশূন্য কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’