বিএনপির নেতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা বিএনপির সদস্য শামছুল আলম হত্যার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ নাসিরুল হক, জেলা বিএনপির দুই সহসভাপতি এম এ খালেক ও মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার প্রমুখ বক্তব্য দেন। গত ২৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিনোদপুর এলাকায় সন্ত্রাসীরা শামছুল আলমকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২৫ আগস্ট নিহতের ভাই শহিদুল ইসলাম ১৪ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।