বিএনপির নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রশিদ বেপারীকে (৬৫) গতকাল রোববার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিএনপির নেতা আবদুর রশিদ বেপারী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বানাঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। এ সময় দু-তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাত আটটার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়ার পর তিনি মারা যান। বিএনপির দোহার উপজেলা সভাপতি কামরুল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, অপরাধীদের খোঁজা হচ্ছে।