বিএনপির নেতাকে গুলির প্রতিবাদে লোহাগড়ায় মিছিল
বিএনপির নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে লক্ষ্য করে গুলিবর্ষণের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।বিএনপির উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির উপজেলা শাখার সভাপতি জি এম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জেলা শাখার সহসভাপতি নেওয়াজ আহমেদ ঠাকুর, মোহামঞ্চদ হোসেন, বিএনপির পৌর শাখার সাধারণ সম্পাদক রিকাত সরদার, যুবদলের উপজেলা শাখার সভাপতি খান মাহমুদ আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।গত রোববার সকালে নড়াইলের ঘোড়াখালী ব্রিজ মোড়ে সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘বিএনপির নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।