বিএনপির নেতাকে প্রতিহত করার হুমকি যুবদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা যুবদল। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জেলা যুবদল এ হুমকি দেয়।মুঠোফোনে সিরাজুল ইসলাম অবশ্য তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঢাকায় দলীয় সভায় সাংগঠনিক রিপোর্টের মধ্যে ইউনিয়ন ও থানা কমিটি না করে যুবদলের জেলা কমিটি ঢাকায় বসে করার বিষয়টি উল্লেখ করে আগামীতে এ ধরনের কাজ না করার পরামর্শ দিয়েছি। আমি কারও বিরুদ্ধে কিছু বলিনি।’জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম বলেন, ‘জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম আমাদের নামে বেগম জিয়ার সামনে সম্প্রতি ঢাকায় বসে মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন, যুবদলের কমিটি কোনো কাজ করে না।’জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম বলেন, ওয়ান-ইলেভেনের সময় তথাকথিত সংস্কারপন্থীদের সঙ্গে ছিলেন সিরাজুল ইসলাম। তাঁর রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম, সহসভাপতি মো. নুরুল আহসান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এস এম মাহমুদ, রেজভী আহমেদ, এনামুল হক, মোক্তার হোসেন, লালচাঁন, আজিব মোল্লা, অহিদুজ্জামান প্রমুখ।