বিএনপির নেতাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনকে (৫০) আজ সোমবার দুপুরে প্রথমে বোমা ছুড়ে ও পরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবুল হোসেন হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল হোসেন আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে তাঁর বাড়ি হরিণাকুণ্ড উপজেলার দখলপুর গ্রামে যাচ্ছিলেন। দখলপুর বাজারে পৌঁছানোর পর দুর্বৃত্তরা প্রথমে তাঁর মোটরসাইকেল লক্ষ্য করে বোমা ছোড়ে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জের ধরে আবুল হোসেনকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।