বিএনপির নেতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী। বক্তব্য দেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।