বিএনপির নেতাদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নগর বিএনপি। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের মাসদাইর এলাকায় অবস্থিত প্রতিরোধ স্তম্ভের সামনে এ অনশন করা হয়।এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর মাকসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ্, শহর যুবদলের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ। প্রতীকী অনশনে বক্তারা বলেন, অবিলম্বে মির্জা ফখরুলসহ আটক নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও তাঁর মুক্তির দাবি জানান।