বিএনপির নেতার বাড়িতে হামলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেনের বাড়িতে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বেলায়েত হোসেন বলেন, গতকাল বিকেলে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী তাঁর বাড়িতে প্রবেশ করে দু-তিনটি কক্ষের আসবাব ভাঙচুর ও তছনছ করেন। তিনি বিষয়টি ফেনী থানা ও স্থানীয় বোগদাদিয়া ফাঁড়ির পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।ফেনী সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মতিন বলেন, ‘ছাত্রদলের কিছু নেতা-কর্মী দুলাল (২৩) নামের ছাত্রলীগের একজন কর্মীকে মারধর করে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করেন। সংগঠনের কয়েকজন কর্মী হামলাকারীদের খুঁজতে ওই বাড়ির দিকে যান।’ তবে তিনি কোনো ধরনের হামলা বা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন।