বিএনপির নেতার বিরুদ্ধে মামলা
দুুই লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী দলের আইনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনজুর আহমেদ। দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন। সেই সঙ্গে আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী ৯ মে তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার আরজি সূত্রে জানা যায়, মনজুর গত ২০১০ সালের ১ এপ্রিল মোস্তাফিজুরকে নগদ এক লাখ টাকা এবং পরদিন ২ এপ্রিল আরও নগদ এক লাখ ৫৫ হাজার টাকা ধার নেন। তিন মাসের মধ্যে পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু তিন মাস পরে মোস্তাফিজ টাকা ফেরত দিতে অস্বীকার করেন। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান গত সোমবার মুঠোফোনে বলেন, তাঁর বিরুদ্ধে অ্যাডভোকেট মনজুর যে মামলা করেছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘সামনে আইনজীবী সমিতির নির্বাচন। দলের প্রার্থী হিসেবে আমি যেন নির্বাচনে দাঁড়াতে না পারি, এটা তাঁর বিরুদ্ধে মনজুর আহমেদের ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন।