বিএনপির নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে প্রবাসীকল্যাণমন্ত্রীর দায়ের করা মানহানির মামলাটি মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।গতকাল রোববার বেলা দেড়টার দিকে শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে আলীপুর কবরস্থানের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেঞ্চদ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। বক্তারা শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান।প্রসঙ্গত, যুদ্ধাপরাধী অখ্যায়িত করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিচার দাবি করায় গত বৃহস্পতিবার মোশাররফ হোসেন ফরিদপুরের একটি আদালতে শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলাটি করেন।