বিএনপির নেতাসহ নয়জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ নয়জন আসামিকে গতকাল সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অপর আসামিরা হলেন বিএনপির কর্মী জুলফিকার আলী, জাকির হোসেন, বজলুর রহমান, হাবিল হোসেন, আক্তার ইসলাম সরদার, ছোটবাবু, আবদুল মজিদ ও আনিসুল হক।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন প্রার্থনা করেন। আদালত তাঁদেরকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গতকাল সোমবার বেলা ১১টায় তাঁরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শহীদুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় আমানউল্লাহ আমান নিহত হন।