বিএনপির নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত রোববার বিকেলে গণপিটুনিতে নিহত চরমপন্থী নেতা শিশির কুমার বাড়ৈকে (৪২) পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাঁর স্ত্রী নমিতা রানী বাড়ৈ বাদী হয়ে সোমবার রাতে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় বিএনপির নেতাসহ সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ১ মে বিকেলে আসামিরা মারপিট করে শিশিরকে হত্যা করে। শিশিরের বিরুদ্ধে রাজবাড়ী ও বালিয়াকান্দি থানায় একাধিক মামলা রয়েছে। দুটি মামলায় মোট ৬৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন তিনি।