বিএনপির নেত্রী রেহানাকে পুলিশি নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেত্রী রেহানা আক্তার ওরফে ডলিকে পুলিশি হেফাজতে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাঁর ভাই তাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ডলি ঢাকা মহানগর মহিলা দলের ৭৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।গত রোববার মধ্যরাতে রেহানা আক্তারকে আটক করে পুলিশ। তাঁকে গতকাল সোমবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁকে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ সময় রেহানার আইনজীবীরা তাঁর ওপর নির্যাতনের বিবরণ তুলে ধরে জামিন চান। তবে আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠান। একই সঙ্গে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।গতকাল আদালতে ডলিকে হাজির করার পর দেখা যায়, তাঁর শরীরজুড়ে আঘাতের চিহ্ন। দুজন নারী পুলিশের কাঁধে ভর করিয়ে পুলিশ তাঁকে এজলাসে আনছিল। কিন্তু তিনতলার এজলাসে ওঠার আগেই দোতলায় সিঁড়ির কাছে ঢলে পড়েন তিনি। নিজ পায়ে উঠে দাঁড়ানোরও ক্ষমতা ছিল না। রিমান্ড শুনানির সময় এজলাসে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তিনি। পরে তাঁকে আদালতকক্ষের ভেতরের একটি বেঞ্চে শুইয়ে রাখা হয়।রেহানার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ করেন, ‘থানায় নেওয়ার পর রেহানার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। তাঁর পক্ষে আদালতে দাঁড়িয়ে থাকাও অসম্ভব ব্যাপার।