প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের রানা প্লাজা ধসে নিহত মাগুরার শ্রীপুর উপজেলার মেহেদী হাসান নামের এক শ্রমিকের পরিবারকে প্রায় ৫০ হাজার টাকা দামের একটি গাভি দিয়েছে উপজেলা বিএনপি। গত বৃহস্পতিবার বিকেরে শ্রীপুরের খামারপাড়া বাজারে মেহেদীর বাবা মো. আমিন উদ্দিন শেখের হাতে ওই গাভি হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ। এ সময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সী রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।