বিএনপির পৃথক দুই প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কোন্দলের প্রভাব বিএনপিসমর্থিত আইনজীবীদের মধ্যেও পড়েছে। আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির দুটি পক্ষ আলাদা আলাদা মনোনয়নপত্র জমা দিয়েছে। উভয়পক্ষ নিজেদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল বলে দাবি করছে।একপক্ষে সভাপতি পদে কাজী নাজমুস সাদাত ও সাধারণ সম্পাদক পদে মো. সেলিম হোসাইন মনোনয়নপত্র জমা দেন। অন্যপক্ষে সভাপতি পদে আবদুল হামিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী মনোনয়নপত্র জমা দেন। গত সোমবার উভয়পক্ষ নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করে। কাজী নাজমুস সাদাত ও মো. সেলিম হোসাইন কুমিল্লা পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সমর্থিত। অন্যদিকে আবদুল হামিদ ভুঁইয়া ও ইউসুফ আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত। এ বিষয়ে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি কুমিল্লার জন্য নতুন কমিটি গঠন করেছে। ওই আলোকে হামিদ-ইউসুফই বিএনপির প্রার্থী। অন্যদিকে সভাপতি প্রার্থী কাজী নাজমুস সাদাত দাবি করেন, ‘আমরাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী।’নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে জহিরুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন।