বিএনপির প্রকল্প গ্রহণ আ.লীগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সরকারের আমলের উন্নয়নকাজ আওয়ামী লীগের নামে উদ্বোধনের প্রতিবাদ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বিএনপির আমলে শুরু হওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেষ হওয়া বিভিন্ন স্থাপনা নিজেদের উন্নয়ন বলে দাবি করে আওয়ামী লীগ ঠিক করেনি। গত রোববার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সমেঞ্চলনে এই প্রতিবাদ করা হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। অভিযোগ করা হয়েছে, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতাল, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ও আবহাওয়া রাডার স্টেশন উদ্বোধন করেছেন। মূলত ২০০৫ ও ২০০৬ সালে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এই স্থাপনাগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ শুরু করেন। সংবাদ সমেঞ্চলনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক মানে রূপান্তর করার যে দাবি করেছেন, এটা ঠিক নয়। এম সাইফুর রহমান নিজ উদ্যোগে ১২০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ শুরু করেন, যা ২০০৭ সালে সেনা সরকারের সময় সম্পন্ন হয়েছে। স্বাধীনতা-পরবর্তীকালে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে ব্যাপক উন্নয়ন একমাত্র সাইফুর রহমানই করেছেন। এর অন্য কোনো দাবিদার সিলেট বিভাগে নেই। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমেদ বলেন, আড়াই শ শয্যার হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে, তার বেশির ভাগ কাজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। পূর্ববর্তী সরকারের প্রকল্প বন্ধ করে দেওয়ার সংস্কৃতি চর্চায় বিশ্বাস করে না আওয়ামী লীগ। আর এ কারণেই আগের কাজগুলো আরও দ্রুত সম্পন্ন করে উন্নয়ন ত্বরান্বিত করা হয়েছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক চালু না রেখে বন্ধ করে দেয় পরের সরকার, এটা উন্নয়নের রাজনীতি নয়।