বিএনপির প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভোট ডাকাতি ও কারচুপির’ প্রতিবাদে কাল বৃহস্পতিবার সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।