বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার বেলা তিনটায় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি এই সমাবেশের কর্মসূচি দিয়েছে।বিএনপির বর্ধিত সভা: এদিকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় বিএনপির সৈয়দপুর জেলা কমিটি, আগামীকাল বুধবার সকালে নীলফামারী জেলা ও বিকেলে রংপুর জেলা এবং মহানগর কমিটির বর্ধিত সভা হবে। এতে জেলা কমিটির সভাপতিরা সভাপতিত্ব করবেন। সভাগুলোতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ জেড এম জাহিদ হোসেন।