বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ ও শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার নারায়ণগঞ্জে সমাবেশ ও শোভাযাত্রা করেছে জেলা বিএনপি।গতকাল সকালে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক কাজী মনির, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন খান প্রমুখ। সমাবেশের পর একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।