বিএনপির প্রার্থীকে প্রশাসনের সহায়তার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীকে উপজেলা প্রশাসন ও পুলিশ সহায়তা করছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। পৌর এলাকার দলীয় কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন কর্মিসভা ও সেমিনার করেছেন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা নিজ দলের প্রার্থীকে সরকারি বাসভবন ব্যবহার করে এভাবে সভা ও সেমিনার করতে দিতে পারেন না।