বিএনপির প্রার্থীর কাছে হারলেন মন্ত্রীর ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী খুরশিদ আলমের কাছে হেরে গেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান।তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থী খুরশিদ আলম (আনারস) ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান (দোয়াত-কলম) পেয়েছেন ৩৪ হাজার ৪১২ ভোট।
কেন্দ্র দখল, প্রভাব বিস্তারের চেষ্টা ও নানা অনিয়ম ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে আজ রোববার ৯১টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে।এখন চলছে গণনা।