প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে গতকাল শুক্রবার সকালে বিএনপির মেয়র প্রার্থীর জনসংযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামে গতকাল সকাল ১০টার দিকে বিএনপির মেয়র পদপ্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার তাঁর সমর্থকদের নিয়ে জনসংযোগ করতে যান। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামানের সমর্থকেরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামান বলেন, ‘আমার সমর্থকেরা কোনো জনসংযোগে বাধা দেননি। কাউকে মারধর করেননি।’