বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভার বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী জি কে গউছের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার চিঠি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান ওরফে সেলিম।
চিঠিতে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার একজন অভিযুক্ত আসামি। বর্তমানে তিনি কারাগারে আছেন। তিনি হবিগঞ্জ পৌরসভায় নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছেন। আইনতভাবে হত্যা মামলার অভিযুক্ত আসামি নির্বাচন করতে পারেন না।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম বলেন, তিনি এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তাঁরা আইনগত দিক খতিয়ে দেখছেন। সত্যতা মিললে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য সাইদুল আমিন চৌধুরী বলেন, যেহেতু আসামি দণ্ডিত হননি, এ হিসেবে নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।