বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপি হওয়ায় মাগুরা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মাহবুবুল হক সিদ্দিকীর (মঞ্জু সিদ্দিকী) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল আলম মনোনয়নপত্র বাতিল করেন। এ ছাড়া বিএনপির ডামি প্রার্থী হিসেবে আলোচিত আইয়ুব হোসেনের মনোনয়নপত্রও হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেওয়ায় বাতিল ঘোষণা করা হয়।উল্লেখ্য, একবার স্থগিতের পর মাগুরা পৌরসভায় নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হয় ২০ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল আলম বলেন, মাহবুবুল হক সিদ্দিকী আড়পাড়া টেক্সটাইল মিল নামে একটি মিল স্থাপনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড থেকে ৬২ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করেননি। এ ছাড়া আইয়ুব হোসেন নামের এক প্রার্থীর হলফনামা অসম্পূর্ণ হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে এ দুই প্রার্থী তিন দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে তাঁদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন।