বিএনপির প্রার্থীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার ওই ঘটনায় গতকাল দুই দলই সংবাদ সম্মেলন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পৌরসভার আরামনগর বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী রুকনুজ্জামান নির্বাচনী প্রচারণা চালাতে যান। সেখানে বিএনপির প্রার্থী ফয়েজুল কবির তালুকদার ও তাঁর সমর্থকেরা রুকনুজ্জানের ওপর হামলা চালান। হামলাকারীরা রুকনুজ্জামানসহ আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় বিএনপির সমর্থকেরা চারটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ অভিযোগে বিএনপির প্রার্থী ফয়েজুল কবির তালুকদারকে প্রধান আসামি করে বিএনপির ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রুকনুজ্জামানের ভাই সাইফুল ইসলাম মামলাটি করেন। সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির সমর্থকেরা আমার ভাইয়ের ওপর হামলা করে আহত করার অভিযোগে মামলা করেছি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার জন্য আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা মামলা করেছে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান বলেন, হামলার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীসহ ৯৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এদিকে ওই ঘটনায় গতকাল দুপুর ১২টার দিকে আরামনগর বাজারে বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে দলটির মেয়র প্রার্থী ফয়েজুল কবির তালুকদার বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরাই আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমরা হামলা করিনি।’
একই দিন বেলা দেড়টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটি সংবাদ সম্মেলন করে।