বিএনপির বাছাই চূড়ান্ত, আ.লীগ দোটানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে শক্তিশালী দুজন প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না আওয়ামী লীগ। আগামী ১২ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হবে।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ চৌধুরী বলেন, বর্তমান মেয়র ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কামাল হোসেন রাজ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা জামিল হোসেনের মধ্যে মেয়র পদে দলীয় সমর্থনের বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হলে কেন্দ্র পর্যন্ত গড়াতে পারে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ সরদার জানান, বিএনপি আগে থেকেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। সে অনুযায়ী গত অক্টোবরে বিরামপুরের জনসভায় হাকিমপুরের জন্য দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মো. সাখাওয়াত হোসেনের নাম ঘোষণা করা হয়।