প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। উপজেলা-জেলা এবং মহানগরে এই কর্মসূচি পালিত হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা, গুম-খুন ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশে এই কর্মসূচি দিয়েছে দলটি। একই দাবিতে আগামী ৪ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণ-অনশন করবে দলটি।
এদিকে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। বেলা দুইটায় অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।