বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিপেটা আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে দলীয় কার্যালয় শহরের গীতাঞ্জলি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্বর ঘুরে কেসি কলেজের কাছে পৌঁছালে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এ সময় তারা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান দাবি করেছেন, আহত ব্যক্তির সংখ্যা অর্ধশতাধিক। তিনি জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ এই হামলা চালিয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, বিএনপির নেতা-কর্মীরা রাস্তার ওপর সমবেত হয়েছিলেন। তা ছাড়া পুলিশের কাজে বাঁধা দেওয়ার কারণে তাঁরা লাঠিচার্জে বাধ্য হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।