প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী শাহিনুর ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে স্বাক্ষর করা কয়েকজন ভোটার লিখিত অভিযোগ করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি বর্তমান মেয়র আবদুর রাজ্জাককে দলীয় মনোনয়ন দেয়। মনোনয়নবঞ্চিত যুবদলের ভবানীগঞ্জ পৌর শাখার সভাপতি শাহিনুর ইসলাম স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা অভিযোগকারীদের নিরাপত্তার জন্য তাঁদের পরিচয় প্রকাশ করতে চাননি। এ জন্য তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।