বিএনপির বিদ্রোহী সরে দাঁড়ালেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যানের পদে থেকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মাহফুজুল হক চৌধুরী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল বিকেলে সাপাহারে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলের উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক ও পারিবারিক কারণে তিনি নির্বাচন করতে ইচ্ছুক নন। তবে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে তিনি কাজ করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুন নূর, জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান উপস্থিত ছিলেন।